ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

মো: মাহফুজুর রহমান
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:২৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / ৭২ বার পঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া দেশপ্রেমিকদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জবি শাখা।

সোমবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণ করেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন, এবং সদস্য মো. রিয়াসাল রাকিব, মুবাইদুর রহমান, এম তানভীর রহমান ও মো. হিমু রহমান।

বৃক্ষরোপণ শেষে যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন বলেন, “এই কর্মসূচি শুধু পরিবেশ সচেতনতার অংশ নয়, এটি আমাদের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। যারা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আত্মত্যাগ করেছেন, তাদের স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। ছাত্রদল সেই আন্দোলনের ধারক ও বাহক হিসেবে সবসময়ই সচেতন ও সক্রিয় ছিল, আগামীতেও থাকবে।”

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ছাত্ররাজনীতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। সেই অধ্যায়ের বীর শহীদদের স্মরণে আমাদের এই কার্যক্রম।”

সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। আমরা তাদের ত্যাগকে শুধু মনে রাখছি না, বরং নতুন প্রজন্মের মাঝে সেই আত্মত্যাগের চেতনা ছড়িয়ে দিতে সচেষ্ট। এই বৃক্ষরোপণ সেই প্রয়াসেরই অংশ।”

নেতাকর্মীরা জানান, শহীদদের আদর্শ বুকে ধারণ করে ছাত্রদল ভবিষ্যতেও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় ও সোচ্চার ভূমিকা রাখবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

সর্বশেষ পরিমার্জন: ০৬:২৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫