ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
নওগাঁ প্রবাহ প্রি ক্যাডেট এন্ড গার্লস হাই স্কুলে পেপসোডেন্ট ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

মিলন চন্দ্র দেবনাথ
- সর্বশেষ পরিমার্জন: ১২:৪৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১৩৭ বার পঠিত

নওগাঁ জেলা শহরের দক্ষিণ অংশের ৩৬ বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রবাহ প্রি ক্যাডেট এন্ড গার্লস হাই স্কুলে পেপসোডেন্ট ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পের কার্যক্রম চলে। পেপসোডেন্টের হেলথ মার্কেটিং এক্সিকিউটিভ মোঃ গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে ক্যাম্প পরিচালনা করেন ডাঃ মোঃ মিজানুর রহমান (ওরাল এন্ড ডেন্টাল সার্জন, বি.ডি.এস., আর.এম.সি) ও তার সহকারী চিকিৎসক দল। দিনব্যাপী এই ক্যাম্পে শিক্ষার্থীদের ডেন্টাল চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন, একাডেমিক কমিটির সভাপতি প্রফেসর মুহম্মদ ওয়ালিউল ইসলাম, সহকারী শিক্ষক ও গণমাধ্যমকর্মী মিলন চন্দ্র দেবনাথ, সহকারী শিক্ষক নাজমুল হক, মোস্তফা কামাল, প্রকাশ কুমার সরকার, আকতার হোসেন, হিসাবরক্ষক দ্বিজেন্দ্রনাথ মন্ডল, শিক্ষিকা নিগার সুলতানা এবং অত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী এই ফ্রি ডেন্টাল ক্যাম্পে চিকিৎসা সেবা গ্রহণ করে। চিকিৎসক ডাঃ মোঃ মিজানুর রহমান জানান, পেপসোডেন্ট মূলত সামাজিক দায়বদ্ধতা ও জনসচেতনতা তৈরির অংশ হিসেবে এ ধরনের ফ্রি ডেন্টাল ক্যাম্প আয়োজন করে থাকে। বিদ্যালয়ের একাডেমিক কমিটির সভাপতি প্রফেসর মুহম্মদ ওয়ালিউল ইসলাম এবং অভিভাবকরা পেপসোডেন্ট কর্তৃক আয়োজিত এ ধরনের সচেতনতামূলক ক্যাম্পকে অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ বলে অভিহিত করেন। ক্যাম্পের তত্ত্বাবধায়ক মোঃ গোলাম কিবরিয়া জানান, “স্বনামধন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান চাইলে এ ধরনের সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারে।” যোগাযোগের ফোন নাম্বার: ০১৭৮১-৪৪৪৩৫৬।
সুশৃঙ্খল পরিবেশে বিকাল ৪টায় দিনের কার্যক্রম শেষ হয়।

















