ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
কুমিল্লা দেবিদ্বারে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী(সাঃ) পালিত

সিনিয়র স্টাফ রিপোর্টার
- সর্বশেষ পরিমার্জন: ০৬:০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / ৬৯ বার পঠিত

কুমিল্লার দেবিদ্বারে আহলে সুন্নাত আল জামাতের উদ্যোগে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ধর্মপ্রাণ সুন্নী জনতা মিছিল ও শ্লোগান নিয়ে দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হতে থাকেন। এসময় “আহলান সাহলান মারহাবা মারহাবা, নূর নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম” ইত্যাদি ধর্মীয় শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।
পরে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা চত্বরে মিলাদ, কিয়াম ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে আশেকের রাসূল মোহাম্মদ মোবারক হোসেন, মোহাম্মদ মুজাফফর আহাম্মেদ, মোহাম্মদ আবুল কালাম আজাদ, মোহাম্মদ জাবের হোসেন, মোহাম্মদ শাহজাহান, অধ্যক্ষ মুফতি মুহাম্মদ আবু হানিফ আল কাদেরীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মোহাম্মদ অলিউল্লাহ পীর সাহেব।
আরও পড়ুন:
সিনিয়র স্টাফ রিপোর্টার

















