, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম :
তাজা খবর :
হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ও আনন্দমুখর উৎসবে জামাইষষ্ঠী অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
স্ত্রীকে ধর্ষণের প্রতিবাদ করায় স্বামীকে গলাকেটে হত্যা করেন বিরেল চাকমা (৩৫) নামের এক ব্যক্তি, ঘাতক আটক।

কক্সবাজারে স্ত্রী’কে ধর্ষণ চেষ্টা,বাধা দেয়ায় স্বামী’কে হত্যা

কক্সবাজার শহরে স্ত্রীকে ধর্ষণের প্রতিবাদ করায় স্বামীকে গলাকেটে হত্যা করেন বিরেল চাকমা (৩৫) নামের এক ব্যক্তি।শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার শহরের উত্তরণ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম রঞ্জন চাকমা (৩৮)। তিনি স্ত্রীসহ রাঙামাটি থেকে কক্সবাজারে এসে আনারস বিক্রি করতেন। আটক ঘাতক বিরেল চাকমাও রাঙামাটির বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, বিরেল চাকমা কয়েক মাস ধরে উত্তরণ আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। অন্যদিকে কক্সবাজারে এসে উত্তরণে বিরেলের বাসায় আশ্রয়ে থাকতেন রঞ্জন চাকমা ও তার স্ত্রী। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে রঞ্জন, তার স্ত্রী ও বিরেল একসঙ্গে মদপান করেন। একপর্যায়ে পাশের কক্ষে সুযোগ বুঝে রঞ্জনের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালান বিরেল। ভুক্তভোগী তাৎক্ষণিক স্বামীকে বিষয়টি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে বিরেল ধারালো ছুরি দিয়ে রঞ্জন চাকমাকে গলাকেটে হত্যা করেন। ঘটনার পর ব্যাগ হাতে পালানোর সময় রক্তমাখা অবস্থায় স্থানীয়রা বিরেলকে আটক করে। পরে তারা রঞ্জনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ঘটনাস্থলেই স্বামীর লাশ জড়িয়ে নিহতের স্ত্রীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। খবর পেয়ে কক্সবাজার সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ ঘাতক বিরেল চাকমাকে গ্রেফতার করেন।কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ ইলিয়াস বলেন,আটক আসামি মদ্যপ ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। ধর্ষণের আলামত থাকায় ভুক্তভোগী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়দের দাবি, স্ত্রীকে ধর্ষণের চেষ্টা থেকেই এ হত্যাকাণ্ডের সূত্রপাত,এমনটাই জানা গেছে।
জনপ্রিয়

সর্বশেষ : ০৪:৩৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫