ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
বিজিবি’র পৃথক অভিযানে কক্সবাজারে দেড়লাখ পিস ইয়াবা উদ্ধার

শ.ম.গফুর, কক্সবাজার
- সর্বশেষ পরিমার্জন: ০৭:১৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১৬৩ বার পঠিত

কক্সবাজারের উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র পৃথক অভিযানে দেড়লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক সাড়ে ৭ টার দিকে উপজেলার পালংখালী বিওপি’র বিশেষ টহলদল সীমান্ত পিলার বিআরএম-১৯ হতে আনুমানিক ৩শ গজ পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে এক কিলোমিটার দুরত্বে আঞ্জুমানপাড়া নামক স্থানে অবস্থান নেন।রাত ৮টার দিকে মায়ানমার হতে ২জন ব্যক্তি নৌকাযোগে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে টহলদল তাদেরকে ধাওয়া করলে একজন চোরাকারবারী মায়ানমারের দিকে পালিয়ে যায়,অপরজন তার হাতে থাকা ব্যাগ ফেলে ধানক্ষেত দিয়ে পালিয়ে যায়।
অপরদিকে একই রাতে বালুখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিপি-২৬ হতে ৫শ গজ দূরত্বে পশ্চিম দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে দুই কিলোমিটার দক্ষিণ দিকে রহমতের বিল নামক স্থানে অবস্থান নেন।সন্ধ্যা ৬টার দিকে মায়ানমার হতে ২জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে টহলদল ধাওয়া করলে চোরাকারবারী তাদের বহনকৃত ব্যাগ ও হাসুঁয়া দা ফেলে দ্রুত পালিয়ে রহমতের বিল সংলগ্ন আঞ্জুমানপাড়া গ্রামের দিকে পালিয়ে যায়।পরে উভয় টলহদল বর্ণিত স্থানে তল্লাশী করে লাল গামছা দ্বারা মোড়ানো নীল রঙ্গের বায়ুরোধী ১ লাখ (১০ কার্ড) পিস এবং মাছ রাখার ঝুঁড়ির মধ্যে নীল রঙ্গের বায়ুরোধী ৫০ হাজার (৫ কার্ড) সহ মোট ১ লাখ ৫০ হাজার (১৫ কার্ড) পিস ইয়াবা উদ্ধার করেন।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.জসিম উদ্দিন, পিএসসি।

















