ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
সাংবাদিকের উপর হামলা ও ফোন ছিনিয়ে নিলেন যুবশক্তি নেতা

আবু সাঈদ তুষার
- সর্বশেষ পরিমার্জন: ০৯:০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / ২০৪ বার পঠিত

{"remix_data":[],"remix_entry_point":"text","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে সংবাদ সংগ্রহের সময় দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া রিপোর্টার আসাদুল্লাহ গালিভ আল সাদির উপর হামলা চালিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রীত্বাধীন যুবশক্তির এক নেতা। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছে এমন খবরে আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকর্মীরা বসুন্ধরা শপিং কমপ্লেক্স এলাকায় অবস্থান নেন। এসময় বিএনপি ও এনসিপি নেতাকর্মীরা কয়েকজনকে আটক করে কলাবাগান থানায় সোপর্দ করেন। আটককৃতদের মধ্যে এক ব্যক্তিকে গণধোলাই দিতে থাকেন তারা।
ঘটনার সময় উপস্থিত সাংবাদিকরা ভিডিও ধারণ শুরু করলে যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ বিভাগীয় কমিটির নির্বাহী সদস্য হিফজুর রহমান বকুল এসে সাংবাদিক আসাদুল্লাহ গালিভ আল সাদির উপর চড়াও হন। তিনি জোরপূর্বক তার মোবাইল ফোন কেড়ে নেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
মাল্টিমিডিয়া রিপোর্টার মাহবুবুর রহমান বলেন, ‘আমরা দু’জন ভিডিও রেকর্ড করছিলাম। হঠাৎ বকুল এসে সাদির ফোন ছিনিয়ে নিয়ে তাকে মারধর করে। আমি প্রতিবাদ জানালে আমার প্রতিও ক্ষিপ্ত হয়। তবে তার সঙ্গীরা এসে পরিস্থিতি সামাল দেয়।’
আরও পড়ুন:
আবু সাঈদ তুষার
















