ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
চাঁদাবাজির অভিযোগে লামায় আটক তিন

জাহিদ হাসান, বান্দরবান
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৫৯:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / ২১০ বার পঠিত

বান্দরবানের লামা উপজেলায় সরই ইউনিয়নের টঙ্গঝিরি এলাকায় গভীর রাতে চাঁদাবাজির সময় স্থানীয় জনসাধারণের সাহসিকতায় তিন ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, আটক হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে টঙ্গঝিরি এলাকাসহ সরই ইউনিয়নের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। ঘটনার রাতে তারা আবারও চাঁদাবাজির উদ্দেশ্যে ওই এলাকায় জড়ো হয়। এ সময় স্থানীয় সচেতন জনগণ ঐক্যবদ্ধ হয়ে তাদের ঘিরে ফেলে এবং সাহসিকতার সঙ্গে তিন চাঁদাবাজকে আটক করতে সক্ষম হয়। পরে আটককৃতদেরকে লামা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আটককৃতরা হলেন:বোক্য মার্মা (৩৪), পিতা: ছোরি মং মার্মা, সাং: উজুমুখ হেডম্যান পাড়া, বান্দরবান সদর, বান্দরবান।মেনযুক ম্রোং (৩৫), পিতা: মেনওয়াই ম্রোং, সাং: রেফারফাড়ি, ১নং ওয়ার্ড, চৈক্ষং ইউনিয়ন, থানা: আলীকদম।মংচিং থোয়াই মার্মা (১৮), পিতা: অংথোয়াই প্রু মার্মা, সাং: নিচের নারা ছড়া পাড়া, ৯ নং ওয়ার্ড, রায়খালি ইউনিয়ন, থানা: কাপ্তাই, জেলা: রাঙামাটি।এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “চাঁদাবাজি করার সময় স্থানীয়রা আটক করে আমাদেরকে দিয়েছেন। এ বিষয়ে মামলা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

















