ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ একদিন পর উদ্ধার

শ.ম.গফুর, কক্সবাজার
- সর্বশেষ পরিমার্জন: ০৪:১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ১৩০ বার পঠিত

কক্সবাজারের টেকনাফ সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজের একদিন পর রিয়াজ উদ্দিন (২৫) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে টেকনাফের কচ্ছপিয়ার ফিনিস ভাঙ্গা নৌঘাঁট সংলগ্ন সমুদ্র থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।জেলে রিয়াজ উদ্দিন টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়ার মৃত মো. হাসানের ছেলে।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস মরদেহটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।স্থানীয় কয়েক জেলে জানান, গত বুধবার (২২ অক্টোবর) দুপুরের দিকে সমুদ্র সৈকতে মাছ ধরতে যান রিয়াজ, মাছ ধরার সময় পানির স্রোতে সে ভেসে গেলে আর খুঁজে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার ভোরে সমুদ্র সৈকতের বাহারছড়া কচ্চপিয়া সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় জেলে রিয়াজ উদ্দিনের মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

















