ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ১৭ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের দুই গুণী শিক্ষকের রাজসিক বিদায়

জেমস আব্দুর রহিম রানা, যশোর:
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৩১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / ২৫৭ বার পঠিত

​যশোরের মনিরামপুর মহিলা ডিগ্রী কলেজ-এর পদার্থবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক বিদ্যুৎ রায় এবং রসায়নবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক নমিতা মন্ডল-এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
​কলেজের
শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে পক্ষ থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর)এই দুই গুণী শিক্ষকের সম্মানে এক রাজসিক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদ-এর সভাপতিত্বে এবং অধ্যাপক বাবুল আকতারের সঞ্চালনায় বিদায়ী অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
​বিদায়ী শিক্ষকদ্বয়, অধ্যাপক বিদ্যুৎ রায় ও অধ্যাপক নমিতা মন্ডল, তাঁদের সুদীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
​অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক বোরহান উদ্দিন জাকির, মঞ্জু বিশ্বাস, দিলরুবা আফরোজ, এম আলাউদ্দিন,নিহার রঞ্জন হালদার মোঃ মিজানুর রহমান, মাহমুদুল ইমরান, মোঃ মুহিব বুল্লাহ, রেহেনা পারভীন, রিপন আলী সহ কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। বক্তারা সকলেই দুই শিক্ষকের কর্মজীবনের নানা স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন এবং তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাঁদের শিক্ষকতা জীবনের সাফল্য, আন্তরিকতা এবং নিষ্ঠার ভূয়সী প্রশংসা করা হয়।
​অনুষ্ঠান শেষে, কলেজের শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে অবসর গ্রহণকারী শিক্ষকদ্বয়ের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট, মানপত্র এবং শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। কলেজ কর্তৃপক্ষ এই দুই শিক্ষকের উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের দুই গুণী শিক্ষকের রাজসিক বিদায়

সর্বশেষ পরিমার্জন: ০৬:৩১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫