ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার, এক রোহিঙ্গা গ্রেফতার !

শ.ম.গফুর,কক্সবাজার
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৫৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ১৮০ বার পঠিত

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অভিযানে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার এবং এক চোরাকারবারী আটক হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য সাড়ে ৪ কোটি টাকা।১৩ নভেম্বর(বৃহস্পতিবার) দিবাগত রাতে বালুখালী সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র বালুখালী বিওপি’র টহল দল অবস্থান নেয়। রাত সাড়ে ১০ টার দিকে মিয়ানমার থেকে ৩ ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এসময় তারা নেটের ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করলে একজন’কে আটক করা হয়। তার নাম মো. সাদেক হোসেন (২০), উখিয়ার পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া এফডিএমএন ক্যাম্পের আশ্রিত রোহিঙ্গা। ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোড়ানো দেড় লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সাদেক জানায়, উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিলের আবদুস সালামের ছেলে আব্দুর রহিম (৩২) ইয়াবা গুলো ৯ হাজার টাকার বিনিময়ে বহন করতে দিয়েছিল।
আব্দুর রহিম মাদক মামলার পলাতক আসামি।
উখিয়া ব্যাটালিয়ন’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, মাদকচক্রের বিরুদ্ধে নজরদারি আরও বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

















