ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
রিপনের বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ।
- সর্বশেষ পরিমার্জন: ০৭:১৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ১১৫ বার পঠিত

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রহমান রিপন। শনিবার (১৫ নভেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে তিনি নওগাঁ জিলা স্কুল কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি কেন্দ্রের প্রতিটি কক্ষে স্বল্প সময়ের জন্য শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। চলমান বৃত্তি পরীক্ষা যেন শিক্ষার্থীরা সুন্দর, শান্তিপূর্ণ ও মনোযোগ দিয়ে সম্পন্ন করতে পারে—এজন্য তিনি তাদের উৎসাহিত করেন। অনেক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে তাদের পরীক্ষার অগ্রগতি, সমস্যা ও মানসিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সকলকে সাহস ও অনুপ্রেরণা জোগান। প্রতিটি কক্ষে তিনি নিজের পরিচয় তুলে ধরে শিক্ষার্থীদের স্নেহাশীষ প্রদান করেন।
জনবান্ধব এই বিএনপি নেতার এমন উপস্থিতি অভিভাবকদের মধ্যেও উচ্ছ্বাস ও সন্তুষ্টির সঞ্চার করে। অভিভাবকরা বলেন, তার মত সামাজিকভাবে সক্রিয় নেতার উপস্থিতি শিক্ষার্থীদের আরও মনোবল বাড়িয়ে দেয়।
এ বছর নওগাঁ জেলার তিনটি উপজেলা—নওগাঁ সদর, পত্নীতলা ও পোরশা—এই তিন কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থী সংখ্যা নওগাঁ সদর (নওগাঁ জিলা স্কুল কেন্দ্র): ৮১৬ জন পত্নীতলা (নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র): ৩৫০ জন পোরশা (উপজেলা পরিষদ ল্যাবরেটরি স্কুল): ৫২০ জন মোট পরীক্ষার্থী সংখ্যা দাঁড়ায় ১৬৮৬ জন। অনুপস্থিত শিক্ষার্থী নওগাঁ সদর: ১১ জন,পত্নীতলা: ৩ জন পোরশা: ৯ জন। মোট অনুপস্থিত: ২৩ জন পরীক্ষা পরিচালনা কমিটির পরিচালক আলহাজ্ব মোঃ নেয়ামুল বাশির মুঠোফোনে জানিয়েছেন, তিনটি উপজেলার মোট ৬৮টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে ফেটে পড়ে অধিকাংশ শিক্ষার্থী জানায়, তাদের পরীক্ষা অত্যন্ত ভালো হয়েছে। তারা তাদের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং বিশেষ করে মা-বাবাদের সীমাহীন যত্ন-ভালোবাসাকে পরীক্ষায় সাফল্যের মূল শক্তি হিসেবে উল্লেখ করে। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এ বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষক-অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাই সন্তোষ প্রকাশ করেছেন।

















