ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের স্বপ্ন বুননের সারথী চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরী

শ.ম.গফুর,কক্সবাজার
- সর্বশেষ পরিমার্জন: ০৭:২৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / ১৩৩ বার পঠিত

কক্সবাজারের উখিয়ার সদর স্টেশন বাজারে আকস্মিক অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৫০টি দোকান পুড়ে ব্যাপক ক্ষতিসাধিত হয়।এতে প্রায় ৪ কোটি টাকার মালামাল পুড়ে যায়।নি:শ্ব হয়েছে মালিক-শ্রমিক মিলে শতাধিক ব্যবসায় সংশ্লিষ্ট লোকজন। নিজেদের শেষ সম্বল হারিয়ে নি:শ্ব হওয়া ব্যবসায়ীদের নতুন করে ঘুরে দাড়াতে অবশিষ্ট পুঁজি নেই।বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে বিত্তশালীদের নিকট থেকে অর্থসহায়তা কর্মসূচী হাতে নেওয়া হয়।স্ব-প্রনোদিত প্রাপ্ত অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বেঁচে থাকার তাগিদে,পরিবারের জীবিকা নির্বাহ করার নতুন স্বপ্ন বুনছেন।সে স্বপ্ন বাস্তবায়নে ৫০ হাজার টাকার অর্থসহায়তা দিয়ে ক্ষতিগ্রস্তদের সারথী হয়েছেন উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উখিয়া-টেকনাফ আসনের সম্ভাব্য প্রার্থী এম.গফুর উদ্দিন চৌধুরী।তিনি সম্প্রতি উখিয়া বাজার স্টেশন ব্যবসায়ী সমিতির আহবায়ক নুরুজ্জামান বাক্কা ও সদস্য আনোয়ার খানের হাতে অর্থসহায়তার চেক তুলে দেন।এ সময় ব্যবসায়ীদের অন্য কয়েক সদস্য উপস্থিত ছিলেন।

















