ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ১৭ জুন ২০২৬
তাজা খবর
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ

জবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মনোনীত হয়েছেন খাদিজাতুল কুবরা

মাহফুজুর রহমান, জবি প্রতিনিধি 
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:২৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ৮২ বার পঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন যুগ্ম-আহ্বায়ক হিসেবে খাদিজাতুল কুবরাকে মনোনীত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার (১৬ নভেম্বর ২০২৫) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার প্রাথমিক সদস্য হিসেবে তিনি নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। এছাড়াও বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার জন্য সাংগঠনিক মূল্যায়নের ভিত্তিতে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তার মেধা, মনন ও কর্মদক্ষতা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করবে বলেও আশা প্রকাশ করা হয়।
এ মনোনয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদের অনুমোদনে প্রদান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানা যায়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মনোনীত হয়েছেন খাদিজাতুল কুবরা

সর্বশেষ পরিমার্জন: ০৫:২৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫