ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ১৭ জুন ২০২৬
তাজা খবর
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ

ছাত্রশিবির কর্তৃক সংঘটিত অপরাধের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৪৬:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / ৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:    ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতা–কর্মীদের দ্বারা ধর্ষণ, নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার রাত ৯টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন ছাত্রদলের নেতা–কর্মীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতা–কর্মী ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, মহানগর শাখা এবং বিভিন্ন কলেজের নেতা–কর্মীরা অংশগ্রহণ করেন।

সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ইসলামী ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি গুপ্ত রাখার জন্য তীব্র নিন্দা জানান।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, জামায়াতে ইসলামীর আমির এবং ইসলামী ছাত্রশিবিরের শীর্ষ নেতারাসহ সব পর্যায়ের নেতা এবং জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্যরা সবাই একযোগে বলেছেন যে দেশে নাকি গুমের কালচার আবার শুরু হয়েছে। তিনি দাবি করেন, সরকারকে বিতর্কিত করতেই এই ঐক্যবদ্ধ প্রচারণা ছড়ানো হয়েছে।

জামায়াত-শিবিরের উদ্দেশে রাকিবুল ইসলাম বলেন, ‘যারা বিগত দুই বছর প্রতিনিয়ত মবকে উসকানি দিয়েছে এবং সরাসরি মব তৈরি করেছে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, যারা সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করে অনবরত প্রোপাগান্ডা, মিথ্যাচার এবং নোংরামিতে লিপ্ত আছে, তাদের প্রতি আমরা ধিক্কার জানাচ্ছি।’

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ‘যখন তারা গুমের একটি নাটক মঞ্চস্থ করেছে, তখন গণমাধ্যমে বলেছে সেই শিবির নেতা জিসান মিয়া নাকি তাদের কেন্দ্রীয় কমিটির সহকারী আন্তর্জাতিক সম্পাদক। যদি সে (জিসান) এমন বিতর্কিত কাজ না করত, গুমের নাটক না করত, তাহলে আমরা জানতেই পারতাম না যে জিসান ছাত্রশিবির কেন্দ্রীয় সংসদের সহকারী আন্তর্জাতিক সম্পাদক।’

জামায়াতে ইসলামীর আমির যখনই কোনো নাটক মঞ্চস্থ হয়, তখনই তিনি গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ভেরিফায়েড আইডিতে সেই নাটক মঞ্চস্থ করেন এবং মিথ্যা অপপ্রচার ছড়ান বলেও অভিযোগ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ৫ আগস্ট–পরবর্তী সময়ে জামায়াত-শিবির বাংলাদেশে জনবিরোধী বাটপারি এবং মুনাফেকি রাজনীতির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তারা বারবার নারী হেনস্তাকারীদের পক্ষে নিয়ে একের পর এক নারীদের সামাজিক এবং রাজনৈতিক পরিমণ্ডলে নিরাপত্তাহীন করে তুলেছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ছাত্রশিবির কর্তৃক সংঘটিত অপরাধের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সর্বশেষ পরিমার্জন: ১২:৪৬:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬