ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ১৭ জুন ২০২৬
তাজা খবর
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ বলতে ত্রিবেদী কী বুঝিয়েছেন, ব্যাখ্যা চাইলেন শফিকুর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৫৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / ৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:    ‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ বলতে ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী কী বুঝিয়েছেন, তার ব্যাখ্যা চেয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সরকার যেন দীনেশ ত্রিবেদীর কাছে এই বক্তব্যের ব্যাখ্যা চায়, সেই আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াতের আমির এ আহ্বান জানান।

ওই পোস্টে শফিকুর রহমান বলেন, ‘গতকাল (শুক্রবার) বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার জনাব দীনেশ ত্রিবেদী পৌঁছানোর পর তাঁর একটি বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তিনি “ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া” বলতে কী বুঝিয়েছেন, আমাদের সরকারের উচিত হবে তাঁর কাছ থেকে তা জেনে নেওয়া।’

ফেসবুক পোস্টে জামায়াতের আমির বলেন, ‘ভারত যেমন একটি স্বাধীন দেশ, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন দেশ। তাঁর এ বক্তব্য স্পষ্ট না হলে জনমনে অবশ্যই বিভ্রান্তি তৈরি হবে।’

সরকারের কাছে এ বিষয়টির সুরাহা চেয়ে শফিকুর রহমান লিখেছেন, ‘যদি তিনি আক্ষরিক অর্থে এ ধরনের কিছু বুঝিয়ে থাকেন, তাহলে অবশ্যই তা নিন্দনীয়। বিষয়টি স্পষ্ট হওয়া দরকার।’

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ বলতে ত্রিবেদী কী বুঝিয়েছেন, ব্যাখ্যা চাইলেন শফিকুর

সর্বশেষ পরিমার্জন: ১২:৫৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬