ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
লামায় ইটভাটা উচ্ছেদে বাধা, তৃতীয় দিনেও আন্দোলন

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি।।
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / ৮৬ বার পঠিত

বান্দরবানের লামা উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান ঠেকাতে তৃতীয় দিনের মতো রাস্তায় নেমেছে স্থানীয় জনতা ও শ্রমিকরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে লামার ফাইতং বাজারে এই অবস্থান কর্মসূচি।ফাইতং ও ফাঁসিয়াখালী ইউনিয়নের প্রায় ৫-৬ হাজার উপজাতি ও বাঙালি নারী-পুরুষ সাদা পট্টি বেঁধে এবং কেউ কেউ কাফনের কাপড় পরে আন্দোলনে অংশ নেয়। আন্দোলনকারীরা দাবি করেন, বিকল্প কর্মসংস্থান তৈরি না করে প্রশাসনকে ইটভাটা ভাঙতে দেওয়া হবে না। তাদের লাশের ওপর দিয়ে ইটভাটা ভাঙতে হবে।গত রবিবার (১৬ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অবৈধ ইটভাটা ও পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান শুরু হয়। ওই দিনও শ্রমিকরা কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে প্রতিবাদ জানিয়েছিল।অভিযানে বাধা দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারীসহ ১১ জনের নাম উল্লেখ করে লামা থানায় মামলা করেছে পরিবেশ অধিদপ্তর, বান্দরবান।পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জানিয়েছেন, বাঁধাদানকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

















