ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ০৮ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিদখলের চেষ্টার অভিযোগ

 মো: শরিফ মিয়া, রূপগঞ্জ প্রতিনিধি  :
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / ৫১ বার পঠিত
প্রয়াত স্বরাষ্ট্র মন্ত্রী শাহারা খাতুনের কথিত ভাগনে পরিচয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাইজপাড়ার বাসিন্দা কামাল হোসেন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভূমিদস্যুতার মাধ্যমে জবর দখলের চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী জমি মালিক ইউসুফগঞ্জ এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন ভুঁইয়া। ১৮ নভেম্বর সকালে এমন ঘটনায়  ভুক্তভোগী আনোয়ার হোসেন ভুঁইয়া  জানান, রূপগঞ্জ থানাধীন পশি মৌজায় আর এস ৮৫২ নং  দাগে ১৯ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হইয়া ১৮ বছর যাবত ভোগ দখল করিয়া আসছিলেন। বিষয়টি নিয়ে বিরোধ তৈরী হলে আদালতের মাধ্যমে  একাধিক রায়ে বৈধ  মালিকানা পাই । পরবর্তীতে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়।  কিন্তু প্রয়াত স্বরাষ্ট্র মন্ত্রী শাহারা খাতুনের ভাগিনা পরিচয়দানকারী, চিহ্নিত জালিয়াত, ভূমিদস্যু অভিযুক্ত মাইজপাড়ার বাসিন্দা আমিন উদ্দিনের ছেলে  সৈয়দ কামাল হোসেন (৪৮)  আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্ত কামাল হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান,তাঁর ক্রয়কৃত জমিতে তিনি কাজ করাচ্ছেন জমি নিয়ে আদালতে মামলা চলমান।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম  বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি সংক্রান্ত বিরোধের জেরে উত্তেজনা তৈরী হলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় আইনি পদক্ষেপ চলমান রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিদখলের চেষ্টার অভিযোগ

সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫