ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
অতিমুনাফার ফাঁদে সাধারণ ক্রেতারা
নতুন দেশি আলুর কেজি ৮০০ টাকা

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ :
- সর্বশেষ পরিমার্জন: ০১:১৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ৭৬ বার পঠিত

নওগাঁ জেলা শহরের গোশতহাটি মোড় সংলগ্ন কাঁচা বাজারে নতুন দেশি আলুর দাম যেন ছুঁয়েছে হু-হু করে আকাশ। নবান্ন উৎসবকে কেন্দ্র করে মঙ্গলবার (১৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি নতুন দেশি আলু বিক্রি হচ্ছে অবিশ্বাস্য ৮০০ টাকা দরে। বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, মৌসুমের একেবারে শুরু হওয়ায় নতুন আলুর সরবরাহ অত্যন্ত কম। এই সুযোগটিকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী অতিমুনাফার লোভে আমদানিকৃত অল্প পরিমাণ দেশি নতুন আলু মিলিয়ে চড়া দামে বিক্রি করছে। বাজারে যেমন আলুর সরবরাহ কম, তেমনি ক্রেতাদের চাহিদা বেশি—ফলে গুনতে হচ্ছে বাড়তি দাম। নবান্ন উপলক্ষে নতুন ধানের চাল দিয়ে অতিথি আপ্যায়নের পাশাপাশি নতুন সবজির ব্যবহার এখন একধরনের ঐতিহ্য। এ কারণে ক্রেতারা যতটুকু পারছে ততটুকুই কিনে নিচ্ছে। কেউ ৫০ গ্রাম আলু কিনছে ৪০ টাকায়, কেউ ১০০ গ্রাম, কেউবা ২৫০ বা ৫০০ গ্রাম—যার যেমন সামর্থ্য, সে ততটুকুই সংগ্রহ করছে। বাজারের এই অস্বাভাবিক পরিস্থিতিতে অনেক ক্রেতাই অসহায়ভাবে অভিযোগ করেন—“এভাবে দাম বাড়লে সাধারণ মানুষের নবান্নের আনন্দ কই?”
নওগাঁ কাঁচা বাজারের কয়েকজন সচেতন ক্রেতা জানান, ব্যবসায়ীদের এ ধরনের অতিমুনাফা রোধে বাজার মনিটরিং আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। “বছরের পর বছর একই চিত্র। বাজারে দেখভাল করার মতো তদারকি ব্যবস্থা নেই বলেই অসাধু ব্যবসায়ীরা সুযোগ পায়”—বলছেন এক বৃদ্ধ ক্রেতা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে ক্রেতাদের দাবি—বাজারে হঠাৎ করে আলুসহ সবজির এমন অস্বাভাবিক মূল্য বৃদ্ধি অবিলম্বে তদন্ত করে দোষী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। নয়তো নবান্নের মতো আনন্দঘন উৎসবও মানুষের জন্য হয়ে উঠবে বাড়তি দুশ্চিন্তার কারণ। নওগাঁবাসী আশা করছে, প্রশাসনের দ্রুত পদক্ষেপেই নিয়ন্ত্রণে আসবে আলুসহ অন্যান্য নিত্যপণ্যের দাম, আর স্বস্তি ফিরবে সাধারণ মানুষের বাজারে।

















