ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাবের নির্বাচন ১২ ডিসেম্বর; তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ :
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:৪৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / ৪৮ বার পঠিত
নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর ২০২৫ ইং তারিখ) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার নাজমুল হোসাইনের অনুমতিক্রমে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শুভ্র সাহা ও সাংবাদিক সাদেকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে বিকাল ৩ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, যা শেষে রাত ৮টায় মুক্তির মোড়স্থ মাইডাস চাইনিজ রেস্টুরেন্টে ফলাফল ঘোষণা করা হবে বলে জানা যায়। ২২ সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে নেতৃত্ব নির্বাচনে মোট ২২ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় শুরু করেছেন। ঘোষিত গুরুত্বপূর্ণ তারিখসমূহ
তফসিলে উল্লেখিত নির্বাচনী সূচি নিম্নরূপ—
ধাপ:তারিখ: ভোটার তালিকা প্রকাশ:
২১ নভেম্বর ২০২৫ ,ভোটার তালিকা আপত্তি গ্রহণ : ২২-২৩ নভেম্বর ২০২৫ (অফিস চলাকালীন), চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ:
২৪ নভেম্বর ২০২৫, মনোনয়ন ফরম বিতরণ:
২৫-২৬ নভেম্বর ২০২৫, মনোনয়ন ফরম জমা:
২৭ নভেম্বর ২০২৫, যাচাই-বাছাই: ২৮ নভেম্বর ২০২৫, বৈধ প্রার্থী তালিকা প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, মনোনয়নপত্র প্রত্যাহার: ২৯-৩০ নভেম্বর ২০২৫, প্রতীকসহ চূড়ান্ত প্রার্থী তালিকা:১ ডিসেম্বর ২০২৫, ভোট গ্রহণ: ১২ ডিসেম্বর ২০২৫
ফলাফল ঘোষণা: ১২ ডিসেম্বর রাত ৮টা
এছাড়াও নির্বাচন কমিশন জানায়, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া স্বচ্ছ রাখতে নির্বাচনী আইন ও আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করা হবে। নির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে
তফসিল ঘোষণার পর থেকেই সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রচারণা শুরুর নীরব প্রতিযোগিতা চলছে। সংগঠনের সিনিয়র সদস্যরাও এই নির্বাচনকে প্রেসক্লাবের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। নওগাঁর গণমাধ্যম অঙ্গনে এই নির্বাচনকে ঘিরে নতুন নেতৃত্বের প্রত্যাশা ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাবের নির্বাচন ১২ ডিসেম্বর; তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা

সর্বশেষ পরিমার্জন: ০৯:৪৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫