ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার

ইসলামপুর প্রতিনিধি (জামালপুর)
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:০০:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / ৮৬ বার পঠিত

র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে সিলেট ও রংপুর থেকে জামালপুর জেলা ইসলামপুর উপজেলার চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে । ইসলামপুর থানা সুত্র জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায়  রংপুর র‍্যাব-১৩ খন্দকার আব্দুর রহিম (মেম্বার) হত্যা মামলার আসামি ঈসা নবীকে রংপুর পীরগঞ্জ থানা এলাকা থেকে  বৃহস্পতিবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, ২৯ জুন-২০২৫ তারিখ গভীর রাতে ঈসা নবীসহ অন্যান্য আসামিরা রহিম মেম্বারকে ঘর থেকে ডেকে  নিজ বাড়ির আঙ্গিনায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত আব্দুর রহিম জামালপুর জেলার ইসলামপুর থানায় কুলকান্দি ইউনিয়নের ইউপি সদস্য ছিলেন ।

এই ঘটনায় আব্দুর রহিমের স্ত্রী রেখানা খন্দকার বাদী হয়ে ২০২৫ সালের ১ জুলাই ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামি করে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

অপরদিকে উপজেলার গোয়ালের চর ইউনিয়নের বোলাকীপাড়া গ্রামে মনিরুল হত্যা মামলার আসামি মোঃ ফুলুকে গত বৃহস্পতিবার গভীর রাতে সিলেটের শাহ্ পরান থানা এলাকা থেকে গ্রেপ্তার করে সিলেট  র‍্যাব-৯ এর সদস্যরা।

জানা যায়, গত ২ সেপ্টেম্বর-২০২৫ তারিখ রাতে মনিরুলের কয়েকজন বন্ধু তাকে ডেকে নিয়ে  গিয়ে দশআনী নদীর পাশে নিশংসভাবে খুন করে। নিহতের মা জহুরা খাতুন বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর-২৫ তারিখে ১০ জনের নাম উল্লেখপুর্বক একটি হত্যা মামলা দায়ের করেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, এই পর্যন্ত হত্যা মামলা দুটির কয়েকজন  আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।

গ্রেপ্তাতরকৃত আসামিদের শনিবার (২২ নভেম্বর) বিকালে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন: ০৪:০০:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫