ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

পোরশায় বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ :
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / ৫৬ বার পঠিত
নওগাঁর পোরশায় বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২৩ নভেম্বর ২০২৫ ইং ) বিকেলে উপজেলার সারাইগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (পোরশা–সাপাহার–নিয়ামতপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। সভায় সভাপতিত্ব করেন পোরশা উপজেলা বিএনপির সহসভাপতি মোদাচ্ছের রহমান। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম। বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন— নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন,
জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, নিয়ামতপুর উপজেলা বিএনপির নেত্রী মোছা. ফরিদা বেগম,
সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুর নূর, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। এ ছাড়া জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, পোরশা উপজেলা যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন শাহ, তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য শাহ মাসুদ পারভেজসহ পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনসভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপির বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পোরশায় বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৫:১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫