ইসলামপুরে প্রেম ঘটিত বিষয় নিয়ে দুপক্ষের সংঘর্ষ আহত -৪

- সর্বশেষ পরিমার্জন: ০১:৫১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ৪৪ বার পঠিত

জামালপুরের ইসলামপুরে প্রেম ঘটিত বিষয় নিয়ে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। এদের মধ্যে শুভ নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বুধবার বিকাল ৫ টার দিকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদের কর্মী সমর্থকরা তাকে কুলকান্দি গ্রামের বাড়িতে রেখে আসার সময় উপজেলার মলমগঞ্জ বাজারে মোঃ সাগর ফারাজী (২২) পিতাঃ বাবুল ফারাফী (২) লিখন (২৫) (৩) লিমন (২৪) তারা পিয়াস ও শুভ উপরে অতর্কিত হামলা চালায়। এতে ফরহাদ গ্রুপের ৪ জন আহত হয়। আহতদের মধ্যে পিয়াস নামের একজনের অবস্থা আশংকা হওয়ায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
এলাকাবাসিরা জানায় প্রেম ঘটিত বিষয় নিয়ে পূর্বে তাদের সাথে শত্রুতা ছিলো । এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আতিকুর রহমান জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

















