ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

বানের পানির মত ইয়াবা, এক অভিযানে উদ্ধার এগারো কোটি টাকার ! 

শ.ম.গফুর,কক্সবাজার :
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:১৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / ৬০ বার পঠিত
কক্সবাজারের সীমান্ত দিয়ে বানের পানির মত আসছে ইয়াবা। হাত বাড়ালেই মিলছে নিমিষেই।একদিনে,এক পয়েন্টে, এক অভিযানে আটক হয়েছে ১১ কোটি টাকার ইয়াবা। উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গভীর রাতে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ফারিরবিল এলাকায় অভিযান কালে স্থানীয় সীমান্ত পিলার থেকে প্রায় আড়াই  কিলোমিটার দক্ষিণে অবস্থান নেন টহল দল। এ সময় মিয়ানমারের দিক থেকে দুই ব্যক্তি বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে দেখেন।
ব্যক্তিদ্ধয়’কে টহল দল চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা হাতে থাকা ৩টি কালো ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের ভেতরের দিকে পালিয়ে যায়।ফেলে যাওয়া ব্যাগগুলো তল্লাশি করে খাকি স্কচটেপে মোড়ানো নীল রঙের বাতাসরোধী ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ কোটি ৮০ লাখ টাকা।এ ঘটনার পর পলাতক চোরাকারবারিদের ধরতে রাতভর এলাকায় চিরুনি অভিযান চালায় বিজিবি। তবে দীর্ঘ অনুসন্ধানেও কাউকে আটক করা সম্ভব হয়নি।উখিয়া ব্যাটালিয়ন’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলেও জানান।অপরদিকে উখিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে আরও ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক হয়েছে।এ সময় ইয়াবা বহনে ব্যবহ্নত নোয়াহ গাড়ীটি জব্দ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বানের পানির মত ইয়াবা, এক অভিযানে উদ্ধার এগারো কোটি টাকার ! 

সর্বশেষ পরিমার্জন: ০৫:১৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫