ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

কারাগারে থুথু ফেলা নিয়ে দুই হাজতির মধ্যে সংঘর্ষ, নিহত-১

ইসলামপুর প্রতিনিধি (জামালপুর)
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৪৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ৭৩ বার পঠিত

জামালপুর জেলা কারাগারে থুথু ফেলাকে কেন্দ্র করে দুই হাজতির সংঘর্ষের ঘটনায় একজন হাজতি নিহত হয়েছেন।

শুক্রবার বেলা ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাজতি হযরত। এর আগে বৃহস্পতিবার দুপুরে জেলা কারাগারের ভেতরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মোঃ পাগলা হযরত(২৫) জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারি গ্রামের মোঃ ইমান হোসেন-এর সন্তান। তিনি বকশীগঞ্জ থানার মামলা নং–১৪, জিআর মামলা নং–২৪২ (২)-২৫ এর আসামী ছিলেন।

এই ঘটনায় অপর হাজতি মোঃ রহিদুর মিয়া (৪০) বকশীগঞ্জ উপজেলার কামালপুর বালুরগাঁও গ্রামের মৃত ছামিউল হকের সন্তান।

কারাগারে খোঁজ নিয়ে জানা যায়- বেলা ৩টা ৫০ মিনিটের দিকে কারাগারের ভেতরে কাশি ও থুথু ফেলাকে কেন্দ্র করে পাগলা হযরতের সাথে কথা কাটাকাটি ও তর্কাতর্কি শুরু হয় রহিদুর মিয়ার। এক পর্যায়ে রহিদুর মিয়া শৌচাগারের দরজার একটি কাঠের টুকরা দিয়ে পাগলা হযরতের মাথায় পরপর বেশ কয়েকবার আঘাত করে। পরে দায়িত্বরত কারারক্ষী ও অন্যান্য হাজতিরা আহত মোঃ পাগলা হযরতকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে গতকাল ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১১টার দিকে মৃত্যুবরণ করেন পাগলা হযরত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর জেলা কারাগারের জেলার লিপি রানী সাহা মোবাইল ফোনে বলেন-‘ মারা যাওয়া পাগলা হযরতের মরদেহ এখন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে ঢাকা জেলা কারাগার। আর অপর হাজতি রহিদুর মিয়া জামালপুর কারাগারে রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কারাগারে থুথু ফেলা নিয়ে দুই হাজতির মধ্যে সংঘর্ষ, নিহত-১

সর্বশেষ পরিমার্জন: ০৩:৪৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫