ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

‘ইউরো কোচ’পরিবহনের বক্সে ৯০ হাজার ইয়াবা,সহকারী চালক আটক !

শ.ম.গফুর,কক্সবাজার
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:২১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ৬৪ বার পঠিত
 কক্সবাজারে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৯০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।শুক্রবার(২৮ নভেম্বর) রাতে রামু রাবারবাগান এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানিয়েছেন।তিনি জানান, ২৮ নভেম্বর রাত ১১ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের রামুর রাবার বাগান এলাকায় “ইউরো কোচ”নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালায়। এসময় বাসের সহকারী চালক আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক  আবু বক্কর সিদ্দিক স্বীকার করেন যে, তার হেফাজতে মাদকদ্রব্য রয়েছে। তার স্বীকারোক্তি মতে বাসটির লাগেজ বক্স তল্লাশি করে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।গ্রেফতারকৃত আবু বক্কর সিদ্দিক (২৭) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কিসমত রামপুর এলাকার মৃত মোঃ মোদাচ্ছের হাওলাদারের পুত্র। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

‘ইউরো কোচ’পরিবহনের বক্সে ৯০ হাজার ইয়াবা,সহকারী চালক আটক !

সর্বশেষ পরিমার্জন: ০৫:২১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫