ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
শাস্তির দাবিতে মানববন্ধন
ভুয়া মিডিয়াকর্মী আবু বক্করের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

জাহিদ হাসান, বান্দরবান প্রতিনিধি।।
- সর্বশেষ পরিমার্জন: ০৪:০৪:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / ৫৫ বার পঠিত

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে ভুয়া সাংবাদিক পরিচয়দানকারী, চাঁদাবাজ ও প্রতারক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।শুক্রবার (২৮ নভেম্বর ) বিকেল ৩টায় সরই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আমতলী এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার কয়েকশ নারী-পুরুষ অংশ নিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।অভিযুক্ত মোঃ আবু বক্কর সিদ্দিক (৩৮) রুমা উপজেলার ৩৫৬নং পলি মৌজার মুসলিম পাড়ার গোলাম সোবহান ফকিরের ছেলে। বর্তমানে তিনি লামার সরই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আমতলী পাড়ায় বসবাস করছেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন ধরে নিজেকে কখনো মিডিয়াকর্মী, কখনো বিভিন্ন বাহিনীর সোর্স, আবার কখনো পাহাড়ি সংগঠনের লোক পরিচয় দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছেন। তিনি একাধারে ইভটিজার, ভূমিদস্যু এবং প্রতারক প্রকৃতির লোক। এলাকার সহজ-সরল মানুষদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিশ্বাস অর্জন করে প্রতারণামূলকভাবে লাখ লাখ টাকা ও জায়গা-জমি আত্মসাৎ করেছেন তিনি।ভুক্তভোগীরা আরও জানান, আবু বক্কর একজন উচ্ছৃঙ্খল ও বেপরোয়া প্রকৃতির লোক। তার অত্যাচারে এলাকার মানুষ চরম বিপদে ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। কেউ তার অন্যায়ের প্রতিবাদ করলে তিনি মিথ্যা মামলা ও হামলার হুমকি দেন।তার এই বেপরোয়া কর্মকাণ্ডের প্রতিকার চেয়ে গত ২৬ নভেম্বর লামা থানায় ৮টি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে মানববন্ধনে জানানো হয়।মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে এই প্রতারক, চাঁদাবাজ ও সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় এলাকাবাসী আরও কঠোর কর্মসূচির ডাক দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

















