ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
স্পীডবোট ডুবিতে মা-মেয়ের মৃত্যু,৬ জন জীবিত উদ্ধার

শ.ম.গফুর,কক্সবাজার
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪২:০৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ৭২ বার পঠিত

কক্সবাজারের টেকনাফ উপকূলে যাত্রীবাহী একটি স্পিডবোট উল্টে মা–মেয়েসহ ২জনের মৃত্যু হয়েছে।সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সেন্টমার্টিন থেকে শাহপরীরদ্বীপের উদ্দেশে ছেড়ে যাওয়া স্পিডবোটটি শাহপরীর দ্বীপের গোলারচর সংলগ্ন সাগর এলাকায় পৌঁছালে আকস্মিকভাবে উল্টে যায়।এতে স্পিডবোটের ৮ যাত্রী সাগরে পড়ে নিখোঁজ হন।
নিহতরা হলেন,সেন্টমার্টিনের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব পাড়ার বাসিন্দা মাহফুজ রহমানের স্ত্রী মরিয়ম বেগম ও তার ৪ বছর বয়সী শিশু মায়মা। দুর্ঘটনার পর তাঁদের গুরুতর অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মা–মেয়েকে মৃত ঘোষণা করেন।অন্য যাত্রীদের মধ্যে দু’জন অসুস্থ হলেও বর্তমানে তারা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। বাকিদেরও উদ্ধার করা হয়েছে।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহপরীর দ্বীপ গোলারচর এলাকায় যাত্রীবাহী স্পিডবোট ডুবির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। নিহত মা–মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও কোস্টগার্ডের যৌথ তৎপরতায় দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন হওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

















