ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা-ভাঙচুর

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের মামলায় গ্রেপ্তার ৯

মোঃ আব্দুল বারী, (বিশেষ প্রতিনিধি) চাঁপাইনবাবগঞ্জ
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৪:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / ১৭১ বার পঠিত

মোঃ আব্দুল বারী, (বিশেষ প্রতিনিধি) চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যুর পর পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকালে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিল আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সদর মডেল থানার ওসি নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে গতকাল শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট হাউস মোড়ে পুলিশ সংকেট অমান্য করে পালিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান রিফাত আলী ও সোহাগ আহমেদ নামে দুই তরুণ। পরে ‘পুলিশের ধাক্কায়র তারা নিয়ন্ত্রন হারিয়েছে’ অভিযোগ তুলে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এক পর্যায়ে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। রাতে সেনাবাহিনী ও বিজিবির তৎপরতায় বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।ওসি নূরে আলম বলেন, সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় নাম উল্লেখ ও অজ্ঞাত মিলিয়ে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ করা হয়েছে। তিনি বলেন, ঘটনার পর থেকে শনিবার সন্ধ্যায় পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। বাকী আসামিদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করেছে পুলিশ।

দুই পুলিশ সদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক বক্সে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা-ভাঙচুর

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের মামলায় গ্রেপ্তার ৯

সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৪:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫