ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
দেশজুড়ে নৈরাজ্যের জন্য কার্যকর সরকারের অভাব দায়ী
সিপিবির বিক্ষোভ সমাবেশে কমরেড পরেশ কর

সিনিয়র স্টাফ রিপোর্টার:
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / ৯৫ বার পঠিত

দেশের বিভিন্ন স্থানে সংঘটিত মবসন্ত্রাস, হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সারাদেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশে আদৌ কার্যকর সরকার আছে কি না— তা নিয়ে জনমনে গভীর প্রশ্ন দেখা দিয়েছে। এই নৈরাজ্য থেকে উত্তরণের একমাত্র পথ একটি গ্রহণযোগ্য ও নির্বাচিত সরকার— এমন মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড পরেশ কর।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার দেবিদ্বারে উপজেলা সিপিবির উদ্যোগে আয়োজিত ‘খুন, সন্ত্রাস, উদীচী, ছায়ানট, প্রথম আলো ও ডেইলি স্টার-এর ওপর হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের’ প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কমরেড পরেশ কর বলেন, ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে উদীচী, ছায়ানট, প্রথম আলো ও ডেইলি স্টার-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা গণতন্ত্র ও সংস্কৃতির ওপর সরাসরি আঘাত।
তিনি আরও বলেন, গার্মেন্টস শ্রমিক দিপুচন্দ্র দাস হত্যা, শিশু আয়শা আক্তারকে পুড়িয়ে হত্যা, জুলাই যোদ্ধা ওসমান হাদিকে গুলি এবং ফারুক হত্যার মতো ঘটনায় দেশবাসী গভীরভাবে ক্ষুব্ধ।
সরকারপ্রধানের প্রতি আহ্বান জানিয়ে কমরেড পরেশ কর বলেন, নির্বাচন বানচালের সব ষড়যন্ত্র রুখে দিয়ে যথাসময়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।
দেবিদ্বার উপজেলা সিপিবির উদ্যোগে দুপুরে উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্বরে অবস্থিত ‘স্বাধীনতা স্তম্ভে’র পাদদেশে গিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা সিপিবির সভাপতি কমরেড আব্দুল ওয়াদুদ এবং সঞ্চালনা করেন বিল্লাল হোসেন। এতে আরও বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সিপিবির সদস্য ও সাবেক সভাপতি কমরেড এবিএম আতিকুর রহমান বাশার, কমরেড সাফিয়া বেগম, কমরেড মোখলেসুর রহমানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের চলমান সহিংসতা, সংস্কৃতি ও গণমাধ্যমের ওপর হামলা এবং ক্রমবর্ধমান হত্যাকাণ্ড দেশের গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি।
আরও পড়ুন:

















