ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
এমপিও নীতিমালা লঙ্ঘনের অভিযোগ নওগাঁয় সাংবাদিকতা ও কোচিংয়ে জড়িত এমপিওভুক্ত শিক্ষকদের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে আবেদন

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- / ১৫৩ বার পঠিত

নওগাঁ জেলায় এমপিওভুক্ত একাধিক শিক্ষক ও কর্মচারী সরকারি নীতিমালা লঙ্ঘন করে সাংবাদিকতা ও কোচিং ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন—এমন গুরুতর অভিযোগ তুলে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছে নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোট।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) জেলা প্রশাসক বরাবর দাখিল করা ওই আবেদনে সংগঠনটি জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ পেশাগত দায়িত্বের বাইরে সাংবাদিকতা কিংবা কোচিং ব্যবসায় যুক্ত থাকতে পারবেন না। নীতিমালার ১১.১৭ (ক) ধারায় এ বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। তবে অভিযোগে বলা হয়, নওগাঁ জেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কয়েকজন শিক্ষক ও কর্মচারী ওই নীতিমালাকে উপেক্ষা করে নিয়মিতভাবে সাংবাদিকতা ও কোচিং কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যা নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। আবেদনে অভিযোগপ্রাপ্তদের মধ্যে উল্লেখ করা হয়েছে— রানীনগর মহিলা কলেজের প্রভাষক বেলায়েত হোসেন, যিনি নওগাঁ থেকে প্রকাশিত দৈনিক বরেন্দ্র কণ্ঠ পত্রিকার সম্পাদক ছাড়াও একাধিক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত; একই কলেজের শিক্ষক রায়হান আলম, যিনি এটিএন বাংলা ও এটিএন নিউজের নওগাঁ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া নওগাঁ সদর ফয়েজ উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষক মীর মোশাররফ হোসেন জুয়েল, মান্দা কলিম উদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সাংবাদিক আহাদ আলী, এবং মান্দা মহানগর কলেজের রসায়ন বিভাগের প্রভাষক আনোয়ারুল ইসলাম রানা, যিনি নিজস্ব কোচিং সেন্টার পরিচালনা করছেন বলেও আবেদনে অভিযোগ করা হয়েছে। আবেদনে আরও উল্লেখ করা হয়, জেলা স্কুল, কেডি স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আরও কয়েকজন শিক্ষক সাংবাদিকতা ও কোচিং কার্যক্রমের সঙ্গে জড়িত রয়েছেন।
নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের সভাপতি মো. সাদেকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মাহমুদুন নবী বেলাল আবেদনে বলেন, এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী বিষয়টি দ্রুত তদন্ত করে অভিযুক্ত শিক্ষক ও কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ও কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

















