ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
শাহজাহান চৌধুরীর বার্ষিক আয় ১২ লাখ

আনোয়ারীর সম্পদ একটি বাড়ি ও ব্যাংকে ১৫ লাখ টাকা 

শ.ম.গফুর,কক্সবাজার :
  • সর্বশেষ পরিমার্জন: ১২:০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ১০৫ বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও জামায়াতের মাওলানা নুর আহমদ চৌধুরী  উখিয়া-টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসন থেকে বিএনপি ও জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়ন জমা দিয়েছেন।জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বছরে প্রায় ১২ লাখ টাকা আয় করেন। হলফনামায় তিনি বাড়ি ভাড়া বাবদ ৬ লাখ ৯ হাজার ৬ শত টাকা, কৃষি খাত থেকে ১ লাখ ১২ হাজার টাকা এবং মৎস্য খাত থেকে আয় দেখিয়েছেন ৪ লাখ ৫০ হাজার টাকা।শাহজাহান চৌধুরী’র স্থাবর সম্পদের বর্তমান আনুমানিক মূল্য ১০ কোটি টাকা। এসব সম্পদের মধ্যে রয়েছে ১৫ একর কৃষি জমি, ০.৫২ একরের অকৃষি জমি, সরকার থেকে লীজ প্রাপ্ত ২০.৬৬ একর জমি, ১ বাড়ি ও ডেভলপার থেকে প্রাপ্ত ২.৫ টি ফ্ল্যাট।১ লাখ ১৫ হাজার টাকা নগদ অর্থের সাথে ব্যাংকে শাহজাহান চৌধুরীর আমানত রয়েছে ২৪ লাখ ১৯ হাজার ৩ শত ১১ টাকা ৭৯ পয়সা। এছাড়াও অস্থাবর সম্পদ হিসেবে তিনি ১ টি শর্টগান, ১ টি রিভলভার, ১ টি প্রোটন জীপ গাড়ি ও ১০ ভরি স্বর্ণের মালিক এবং এসবের বর্তমান মূল্য দেখিয়েছেন ৯০ লাখ টাকা। শাহজাহান চৌধুরী’র কোন ঋণ বা দায় নেই এবং শিক্ষাগত যোগ্যতা বিএ (অনার্স)।৩ জানুয়ারি (আজ)
দুপুর ১২ টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কক্সবাজার-৪ আসনে মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম চলবে।অপরদিকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন জমা দিয়েছেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামির আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।মনোনয়নপত্রের সাথে দাখিলকৃত হলফনামায় স্থাবর সম্পদ হিসেবে আনোয়ারী দেখিয়েছেন ১টি বাড়ি ও ০.৬ একর জমি, যার বর্তমান আনুমানিক মূল্য লেখা হয়েছে ১৮ লাখ ২৬ হাজার ৫ শত টাকা। নগদ কোন অর্থ না থাকলেও ব্যাংকে আনোয়ারীর জমা আছে ১৫ লাখ ২৪ হাজার ৩ শত ৪৯ টাকা এবং স্বর্ণের পরিমাণ ১০ ভরি।হলফনামার তথ্যমতে আনোয়ারীর অস্থাবর সম্পদের বর্তমান আনুমানিক মূল্য ৩৩ লাখ ২৪ হাজার ৩ শত ৪৯ টাকা, তিনি বছরে শিক্ষকতা পেশায় ৪ লাখ ৫৭ হাজার ৬ শত টাকা এবং ইউপি চেয়ারম্যানের সম্মানি বাবদ ১ লাখ ২০ হাজার টাকা বাৎসরিক আয় দেখিয়েছেন।২০০৩ সাল থেকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের ২২ বছর পর পদত্যাগ করে তিনি প্রথমবারের মতো এবারের সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন।এই আসনে আনোয়ারির প্রতিদ্বন্দ্বিতা করতে সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী সহ আরো ৩ জন মনোনয়ন জমা দিয়েছেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

শাহজাহান চৌধুরীর বার্ষিক আয় ১২ লাখ

আনোয়ারীর সম্পদ একটি বাড়ি ও ব্যাংকে ১৫ লাখ টাকা 

সর্বশেষ পরিমার্জন: ১২:০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬