ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
ফুলের মানচিত্রে খালেদা জিয়া’র প্রতি শ্রদ্ধা !

শ.ম.গফুর,কক্সবাজার
- সর্বশেষ পরিমার্জন: ০৩:০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / ১০২ বার পঠিত

শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া বিচে ফুল দিয়ে বাংলাদেশের মানচিত্র এঁকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।শুক্রবার (২ জানুয়ারি) কক্সবাজার–টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশের উখিয়ার সোনারপাড়া বিচে এই ফুলেল শ্রদ্ধাঞ্জলি স্থাপন করা হয়।ফুল দিয়ে তৈরি বিলবোর্ডটি বাংলাদেশের মানচিত্রের আদলে নির্মাণ করা হয়, যার মাঝখানে সংযোজন করা হয়েছে বেগম খালেদা জিয়ার প্রতিকৃতি।
ফুলে আঁকা এ মানচিত্র ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও সাড়া ফেলেছে। সকাল থেকেই নানা শ্রেণি-পেশার মানুষ এসে এই ব্যতিক্রমী আয়োজন দেখেন ও শ্রদ্ধা জানান।এ সময় পরিদর্শনে আসেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরী। তিনি ফুলে আঁকা বাংলাদেশের মানচিত্র ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে কথা বলেন।ব্যতিক্রমী আয়োজনকে ঘিরে সোনারপাড়া বিচ এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং স্থানীয়দের মাঝে ইতিবাচক আলোচনা ও আগ্রহ লক্ষ্য করা গেছে।উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক। তার ত্যাগ, সংগ্রাম ও অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই ফুলেল শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে আমরা আমাদের ভালোবাসা ও সম্মান প্রকাশ করেছি।
পরিদর্শন শেষে জেলা বিএনপি সভাপতি ও সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, খালেদা জিয়ার নাম বাংলাদেশের ইতিহাসে অমলিন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। উখিয়ার নেতাকর্মীরা যে সৃজনশীল ও ব্যতিক্রমী উপায়ে তাকে শ্রদ্ধা জানিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।তিনি আরো বলেন, বিএনপি সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

















