ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
স্বপ্নসিঁড়ি'র তাফসির মাহফিল
আসছেন সাদিকুর রহমান আজহারী

শ.ম.গফুর,কক্সবাজার
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / ১০৭ বার পঠিত

শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার অন্যতম সামাজিক কল্যাণকামী সংগঠন ‘কুতুপালং স্বপ্নঁসিড়ি যুব সংগঠন’ আয়োজিত ৭তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আজ (৫ জানুয়ারী)সোমবার অনুষ্ঠিত হচ্ছে।কুতুপালং পশ্চিমপাড়া সড়ক সংলগ্ন কবরস্থান মাঠে অনুষ্ঠিতব্য মাহফিলে প্রধান ওয়ায়েজিন হিসেবে তাসফির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসের হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারী ঢাকা।
এছাড়াও দেশ ও স্থানীয় বরেণ্য আলেমগণ বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করবেন।
উক্ত মাহফিলে প্রধান অতিথি থাকবেন উখিয়া উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী,উদ্ধোধন করবেন রাজাপালং ইউপি’র ৯ নং ওয়ার্ডের ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন মেম্বার, সভাপতিত্ব করবেন উখিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল।বিশেষ অতিথি থাকবেন উখিয়া উপজেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা এম.বাদশা মিয়া চৌধুরী,কুতুপালং বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি’র সভাপতি জহির আহমদ,সাধারণ মোহাম্মদ রুবেল,সাবেক সভাপতি জানে আলম জানু, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংগঠনের সভাপতি মোহাম্মদ ইসমাঈল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাঈল হ্নদয় জানিয়েছেন,প্রতিবছরের ন্যায় এবারও ৭তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করছি।বর্ণিত তারিখে মাহফিল আয়োজনের সার্বিক প্রস্তুতি শেষের দিকে।উক্ত মাহফিলের ভরপুর সফলতায় সংগঠনের সদস্যরা পরিশ্রম,অর্থ মেধা আর বুদ্ধি-পরামর্শ দিয়েছেন, পাশাপাশি যারা(বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ) সহযোগিতার হাত প্রসারিত করেছেন তাদের প্রতি পরম শ্রদ্ধা চিত্তে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

















