ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

বিপুল অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার 

শ.ম.গফুর,কক্সবাজার
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:১৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ১১১ বার পঠিত
শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজারের রামুর ঈদগড়ের গহীন পাহাড় থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। তবে কাউকে আটক করতে সক্ষম হয়নি তারা।সোমবার (০৫ জানুয়ারি) সকালে কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।
উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে ২টি রাইফেলের গুলি, ৪টি শর্টগানের খালি খোসা, ২টি বন্দুকের বাট, ৩টি বন্দুকের ট্রিগার বক্স, ৬টি বন্দুকের নল হিসেবে ব্যবহৃত পাইপ, ৩টি বন্দুক তৈরির যোগান, ১টি হাওয়ার মেশিন, ২টি বাটাল, ৫টি আড়ি ব্লেড, ১টি আড়ি ব্লেডের ফ্রেম, ১টি করাত, ১টি হাতুড়ি, ১টি প্লাস, ৭টি ছোট-বড় রেথ, ১টি শান দেওয়ার মেশিন ও ১টি বানান নালীসহ অসংখ্য অস্ত্র তৈরির সরঞ্জামাদি।
অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ের আবু আম্মদ গুনা ফাতেমা ছড়া নামক গহীন পাহাড়ে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরি করছে সংবাদ পায়। তারপর রামু ও ঈদগড় পুলিশ যৌথ অভিযানে নামে।সোমবার সকাল সাড়ে ৬টায় অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে গহীন পাহাড় থেকে ৩-৪ জন ব্যক্তি পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সনাক্তকরণ ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বিপুল অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার 

সর্বশেষ পরিমার্জন: ০৬:১৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬