ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

আগের নির্বাচন গুলোতে সহিংস পরিস্থিতি ছিল: ইসি মোহাম্মদ সানাউল্লাহ

শ.ম.গফুর,কক্সবাজার
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:২৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ১০৬ বার পঠিত
শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় এক সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ (অব:) বলেছেন, ঘুরিয়ে পেচিয়ে দুই নম্বরি কাজের কোন নির্দেশনা দেওয়া হয়নি, হবেওনা, হবেনা হবেনা।যদি আপনাদের মধ্যে কেউ দুই নম্বরি কাজ করেন এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমাদের নির্দেশনা হলো তিনটি, স্বচ্ছতা, নিরেপক্ষতা এবং দৃঢ়তা। তিনি রবিবার উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ উপলক্ষে আয়োজিত উখিয়া ও টেকনাফ উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সাথে মতবিনিময় সভায়  এসব কথা বলেন।নির্বাচন পরিচালনায় নিয়োজিত কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার আরো বলেন, কোন দিকে ঝুঁকে যাবেন না, কোন দিকে হেলে যাবেন না এবং কারো কথাতেই ভয় পাবেন না। কেউ ধমক দিবে আর আপনি ভড়কে যাবেন এটা হবে না। আপনি আইন অনুসরণ করে যেভাবে কাজ করতে হয় সেভাবে করবেন।
তিনি বলেন, এটি সবার ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন। রাজনৈতিক ইন্সটিটিউটশন, নির্বাচন কমিশন, প্রশাসন ও পুলিশ সহ সবার ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন।নির্বাচন কমিশনার সতর্ক করে বলেন, ফ্যাসিস্ট ইলিমেন্টের লোকজন বন্ধু সেজে পাশে ভিড়ছে, এদের থেকে সতর্ক থাকার দায়িত্ব কিন্তু আপনার। ওসমান হাদির হত্যাকান্ডে আমরা যেটি দেখলাম, তাকে কিন্তু বন্ধু সেজেই হত্যা করা হয়েছে। আপনি যদি নিরাপত্তা সচেতন না হোন তাহলে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন।
রাজনৈতিক নেতৃবৃন্দের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি অতীতের যেকোন তুলনায় আমাদের রাজনৈতিক দলগুলো এবার ভালোভাবে আচরণ বিধি মেনে চলছেন। একমাত্র ঢাকায় ওসমান হাদির ঘটনা ছাড়া আর কোন বড় ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, অথচ আগের নির্বাচনগুলোতে সহিংস পরিস্থিতি ছিলো। আশা করছি সবার সহযোগিতায় শেষ পর্যন্ত পরিস্থিতি এমন স্বাভাবিকই থাকবে।নির্বাচন চলাকালীন কোনভাবেই যেন রোহিঙ্গারা ক্যাম্প থেকে বের হতে না পারে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে তিনি কঠোর থাকার কথা জানিয়ে বলেন, সবাইকে নজর রাখতে হবে যে ভোট চলাকালীন রোহিঙ্গারা যেন ক্যাম্পের বাইরে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। রোহিঙ্গারা রাজনৈতিক দলের মিছিল থেকে আটক হলে সেই দলেরই ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে রোহিঙ্গাদের নয়। কারণ তারা গ্রেফতার হলে আবার বেরিয়ে আসবে, তাই দলগুলোকেও সতর্ক থাকতে হবে।এসময় অবৈধ অস্ত্র উদ্ধারে ও সন্ত্রাস দমনে শীঘ্রই যৌথ বাহিনী অভিযান শুরু করবে বলে জানান তিনি। এছাড়াও তিনি গণভোট সম্পর্কে ভোটারদের মাঝে প্রচারণা চালাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়েছেন।সভায় কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাত আসমার সঞ্চালনায় জেলা নির্বাচন কর্মকর্তা,বিজিবি, পুলিশ,এপিবিএন, র‍্যাবের উর্ধ্বতন কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি সহ উপস্থিত অনেকে বক্তব্য রাখেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

আগের নির্বাচন গুলোতে সহিংস পরিস্থিতি ছিল: ইসি মোহাম্মদ সানাউল্লাহ

সর্বশেষ পরিমার্জন: ০৬:২৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬