ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম

আবহাওয়া অধিদপ্তর জানাল, তীব্র শীত কমবে কবে

নিজস্ব প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১০:০৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / ৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: সারা দেশে তীব্র শীতের কারণে বিপর্যস্ত জনজীবন। দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা নেমেছে মৌসুমের সর্বনিম্ন পর্যায়ে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া উল্লেখযোগ্য। এসব অঞ্চলে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমে বলেন, বর্তমানে দেশের কিছু এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। চলতি সপ্তাহে শীতের তীব্রতা বজায় থাকলেও ১০ জানুয়ারির পর ধীরে ধীরে তা কমতে পারে।

আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী শনিবার পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

বিশেষ করে বুধবার ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার ফলে এই দিন শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং শনিবার তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে, ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ২০১৮ সালের ৮ জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছিল ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে এবং ২০১৩ সালের ১১ জানুয়ারি সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩ ডিগ্রি সেলসিয়াস।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

আবহাওয়া অধিদপ্তর জানাল, তীব্র শীত কমবে কবে

সর্বশেষ পরিমার্জন: ১০:০৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬