ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ আটক নারী

শ.ম.গফুর,কক্সবাজার
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / ৫৮ বার পঠিত

শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজারের রামুতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ এক নারীকে আটক করা হয়েছে।বুধবার (৭ জানুয়ারি) ভোরে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াইঙ্গাকাটা ঘোনার পাড়ার দুর্গম পাহাড়ি এলাকায় ডাকাত নুরুল আবছারের (৩৭) আস্তানায় অভিযান চালানো হয়।জানা গেছে, আবছার ও তার কয়েকজন সহযোগী পাহাড়ি এলাকায় তাদের গোপণ আস্তানায় অবস্থান নিয়েছে এমন তথ্যের ভিত্তিতে রামু ১০ পদাতিক ডিভিশনের একটি বিশেষ দল উক্ত সন্ত্রাসীদের আটকের উদ্দেশ্যে ভোর রাতে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্ত্রাসী নুরুল আবছার ওরফে ল্যাং আবছার এবং তার সহযোগীরা অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে গভীর পাহাড়ের দিকে পালিয়ে যায়।
অভিযানিক দল রামু গর্জনিয়া তদন্ত পুলিশ এবং স্থানীয় গ্রাম পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীদের আশ্রীত বাড়ি গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে ২টি বিদেশি পিস্তল, বিদেশি পিস্তলের আদলে ১টি (ডামি) পিস্তল, ২টি একনালা বন্দুক, ৪৯টি পিস্তল এর বুলেট, ৬টি রাইফেল এর বুলেট, ৩টি কার্তুজ, ১টি কার্টার, ২টি ধারালো অস্ত্র (ক্রিচ), ২টি বাটন ফোন এবং সন্ত্রাসীদের ফেলে যাওয়া ১টি মটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় সন্ত্রাসী আবছারের ঘনিষ্ঠ ফাতেমা বেগম (২৫) নামের এক নারীকে অস্ত্রসহ আটক করা হয়।প্রসঙ্গত, ডাকাত নুরুল আবছার ওরফে ল্যাং আবছার হত্যা, গুম, ধর্ষণ,অপহরণ, চাঁদাবাজি, চোরাকারবারি,মাদক ব্যবসায় জড়িত। তার বিরুদ্ধে ৪টি হত্যা মামলা সহ প্রায় ১০টি মামলা রয়েছে বলে জানা গেছে।

















