ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

পার্বন দেবনাথের ১২তম জন্মদিন উদযাপন

মিলন চন্দ্র দেবনাথ , নওগাঁ
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:২৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / ৫০ বার পঠিত

মিলন চন্দ্র দেবনাথ , নওগাঁ: শাহীন স্কুল, নওগাঁ শাখায় ২০২৬ শিক্ষাবর্ষে অধ্যয়নরত সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র পার্বন দেবনাথের ১২তম জন্মদিন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) রাত ৮টা থেকে নওগাঁ সদর থানার অন্তর্গত ১২ নম্বর শৈলগাছী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পারবঁকাপুর গ্রামে নিজস্ব বাসভবনে এই জন্মদিনের আয়োজন অনুষ্ঠিত হয়। ভালোবাসা, স্নেহ ও মমতায় পরিপূর্ণ এই অনুষ্ঠানে পরিবারের সদস্যদের অকৃত্রিম ভালোবাসায় আপ্লুত হয়ে ওঠে জন্মদিনের শিশু পার্বন দেবনাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বন দেবনাথ এর বাবা মহেশ চন্দ্র দেবনাথ, মা সোহাগী রানী দেবনাথ, দাদা খগেন্দ্রনাথ দেবনাথ, দিদি গীতা রানী দেবনাথ, একমাত্র বড় বোন পূজা রানী দেবনাথ, জ্যাঠা নগেন্দ্রনাথ দেবনাথ, জেঠুমুনি সুমিতা রানী দেবনাথসহ আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীরা। উপস্থিত শুভাকাঙ্ক্ষী ও গুরুজনরা পার্বনের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন এবং ভালোবাসার নিদর্শন হিসেবে উপহার ও উপঢৌকন তুলে দেন তার হাতে। সমবয়সী বন্ধু-বান্ধব, সহপাঠী ও ছোটদের সঙ্গে পার্বন দেবনাথ খেলাধুলা, নাচ-গান, ছবি তোলা ও হাসি-আড্ডায় মেতে উঠে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে। জন্মদিন উপলক্ষে পার্বন দেবনাথ জানায়, তার একমাত্র প্রত্যাশা—সে যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও দেশের কল্যাণে নিজেকে গড়ে তুলতে পারে। এ জন্য সে সবার নিকট দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করে। শত ব্যস্ততার মাঝেও জন্মদিনের এই আনন্দঘন অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন পার্বন দেবনাথের কাকা নওগাঁ প্রবাহ প্রি ক্যাডেট বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গণমাধ্যমকর্মী মিলন চন্দ্র দেবনাথ।
আনন্দ, ভালোবাসা ও পারিবারিক আবহে ভরপুর এই জন্মদিনের অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে রাত ১০টায় সমাপ্তি ঘটে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পার্বন দেবনাথের ১২তম জন্মদিন উদযাপন

সর্বশেষ পরিমার্জন: ০৫:২৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬