ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
জনসাধারণের চলাচলের সড়ক অবমুক্ত
দেবিদ্বারে ৩০ বছরের অবৈধ দখল উচ্ছেদ

এম.জে.এ মামুন:
- সর্বশেষ পরিমার্জন: ০৬:০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / ৪৮ বার পঠিত

এম.জে.এ মামুন: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক অবশেষে দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ মার্কেট উচ্ছেদ করা হলে স্বস্তি ফিরে আসে স্থানীয়দের মাঝে।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম-এর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
১ নম্বর খাস খতিয়ানভুক্ত সরকারি সড়কের জায়গা উদ্ধার করতে ভোলড্রেজার ব্যবহার করে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সল উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সালমা আক্তার,
সুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুল ভূঁইয়া, দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের-এর নেতৃত্বে একদল পুলিশ সদস্য। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের ভাষ্যমতে, একসময় এই সড়ক দিয়েই ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস এবং ওয়াহেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করা হতো। প্রায় ২৫-৩০ বছর আগে জেলা পরিষদ থেকে ইজারা নেওয়ার তথ্য গোপন করে মো. নুরুল ইসলাম নামে এক ব্যক্তি সড়কের জায়গা দখল করে সেখানে মার্কেট নির্মাণ করে দোকান ভাড়া দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
দীর্ঘদিন ধরে নানা আবেদন, মামলা ও ভুয়া কাগজপত্র দেখিয়ে অবৈধ দখল বজায় রাখা হলেও ভূমি অফিসে জায়গাটি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিত থাকায় প্রশাসন বারবার নোটিশ প্রদান করে। তবে দখলদার তা উপেক্ষা করায় শেষ পর্যন্ত কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন বলেন, “ঐতিহ্যবাহী ওয়াহেদপুর বাজারের সড়কের জায়গা দখলমুক্ত করা হয়েছে। যানজট নিরসন, সিএনজি স্ট্যান্ড, কাঁচাবাজার ও দুধবাজার নির্মাণের লক্ষ্যে অচিরেই সড়কের দুই পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন,
“ওয়াহেদপুর বাজার এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী বাজার। উচ্ছেদকৃত জায়গাটি বাজার থেকে স্থানীয় বিদ্যালয়, ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদে যাতায়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। আজ এই সড়কটি পুনরায় জনগণের জন্য উন্মুক্ত করা হলো। পর্যায়ক্রমে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সব অবৈধ স্থাপনাই উচ্ছেদ করা হবে।”
দীর্ঘদিন পর সড়কটি অবমুক্ত হওয়ায় এলাকাবাসী প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। তাদের মতে, এ উচ্ছেদ অভিযানের ফলে বাজার এলাকায় যানজট কমবে, চলাচল সহজ হবে এবং ওয়াহেদপুর বাজার একটি আধুনিক ও সুশৃঙ্খল বাজারে রূপ নেবে।
আরও পড়ুন:
এম.জে.এ মামুন


















