ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

চুরি হওয়া টিভি ও সিলিন্ডারসহ দুই চোর আটক, থানায় হস্তান্তর

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:

‎দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নের খেড়কাটি বাজারের ডারার পাড় এলাকায় চুরির ঘটনায় দুই চোরকে আটক করে পুলিশে সমোপর্দ করেছে স্থানীয় জনতা।
‎​স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট (বুধবার) দিবাগত রাতে খেড়কাটি বাজারের ডারার পাড় এলাকার বাসিন্দা লোকনাথ রায়ের বাড়িতে চুরি করতে ঢোকে দুই চোর। চুরির বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন ও স্থানীয়রা এগিয়ে এলে তারা একটি টেলিভিশন, গ্যাস চুলা ও সিলিন্ডার নিয়ে পালিয়ে যায়।

‎​পরবর্তীতে চুরির ঘটনায় সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তারা চুরির বিষয়টি স্বীকার করে। এ সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে একজনকে আটক করতে পারলেও অন্যজন পালিয়ে যায়। পরে এলাকাবাসীর প্রায় এক ঘণ্টার যৌথ অভিযানে পালিয়ে যাওয়া দ্বিতীয় চোরকেও আটক করা হয়।

‎​আটককৃতরা হলো— ডারার পাড় এলাকার মন্টু ইসলাম এবং যবেদ ইসলামের ছেলে মোস্তা ইসলাম।

‎​চুরি হওয়া মালামাল উদ্ধারসহ আটক দুই চোরকে পরবর্তীতে চিরিরবন্দর থানা পুলিশের নিকট হস্তান্তর করেন স্থানীয়রা।

‎​বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর থানার তদন্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত ওসি) আহসান হাবীব বলেন, “৬ আগস্ট দুজনকে কোর্টে চালান করা হয়েছিল। তবে মন্টু ইসলামের পর্যাপ্ত বয়স না থাকায় আদালত তাকে থানায় ফেরত পাঠায়। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশি বৈঠকের মাধ্যমে তাকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়। তবে আগামী রবিবার তাকে পুনরায় কোর্টে হাজির করা হবে।”

‎এবং চিরিরবন্দরের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়
08 August 2026

জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল ও পিরোজপুর জেলা কমিটি অনুমোদন

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

চুরি হওয়া টিভি ও সিলিন্ডারসহ দুই চোর আটক, থানায় হস্তান্তর

সর্বশেষ পরিমার্জন : ১১:৩২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬