ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
পাহাড় কর্তন,মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

শ.ম.গফুর,কক্সবাজার
- সর্বশেষ পরিমার্জন: ০৪:০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / ৪২ বার পঠিত

শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটিধ্বসে পড়ে নুরুল আমিন নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।শুক্রবার (৯ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হেলাল নামের এক ব্যক্তির নেতৃত্বে দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছিল। ভোরের অন্ধকারে শ্রমিকরা পাহাড় কাটার সময় হঠাৎ পাহাড়ের একটি বড় অংশের মাটি ধ্বসে পড়ে। এতে নুরুল আমিন মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহত নুরুল আমিন মির আহমদের ছেলে। তার বাড়ি চরপাড়া এলাকায় হলেও বর্তমানে তিনি জুম্মাপাড়ায় বসবাস করতেন। পরিবার সূত্রে জানা গেছে, তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। জীবিকার তাগিদে ঝুঁকিপূর্ণ এই অবৈধ কাজে যুক্ত হতে বাধ্য হয়েছিলেন তিনি।প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড় ধসের পর ঘটনাস্থলে থাকা অন্য শ্রমিকরা আতঙ্কে পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাটি সরিয়ে উদ্ধারকাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টা শেষে নুরুল আমিনকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, দক্ষিণ সোনাইছড়ি এলাকায় দীর্ঘদিন ধরে রাত ও ভোরে প্রকাশ্যে পাহাড় কাটা হচ্ছিল।এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। মরদেহ সুরতহাল শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে। অবৈধ পাহাড় কাটার সঙ্গে জড়িতদের শনাক্ত করে পরিবেশ সংরক্ষণ আইন ও প্রচলিত ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

















