ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে

বন্দি রাখা ২০ নারী-পুরুষ ও শিশু উদ্ধার, আটক-৫

শ.ম.গফুর,কক্সবাজার
  • সর্বশেষ পরিমার্জন: ১০:২৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / ৪৪ বার পঠিত
 শ.ম.গফুর,কক্সবাজার: বিভিন্ন এলাকা থেকে সংগ্রহিত সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা নারী ও শিশুসহ ২০ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় মানবপাচারের সঙ্গে জড়িত থাকায় ৫ জনকে আটক করা হয়।শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্যটি নিশ্চিত করেন।তিনি বলেন, সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক লোক কক্সবাজারের টেকনাফ সমুদ্র এলাকায় অবস্থান করছে। এমন তথ্য পেয়ে শুক্রবার ভোরে কোস্টগার্ডের ৫টি স্টেশনের বিশেষ টিম ও জাহাজ শ্যামল বাংলা বিশেষ অভিযান শুরু করে।অভিযানে সন্দেহজনক ট্রলারকে থামার সংকেত প্রদান করলে সংকেত অমান্য করে ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ট্রলারটি ধাওয়া করে কক্সবাজারের কলাতলী সমুদ্রসৈকত এলাকায় আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে ট্রলারটি তল্লাশী চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ২০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়।উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল। উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত মানব পাচারকারীদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।তিনি আরও বলেন, মানবপাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে

বন্দি রাখা ২০ নারী-পুরুষ ও শিশু উদ্ধার, আটক-৫

সর্বশেষ পরিমার্জন: ১০:২৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬