ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্পে দু’পক্ষের সংঘর্ষ, নিহত-১

শ.ম.গফুর,কক্সবাজার
- সর্বশেষ পরিমার্জন: ১০:৩৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / ৮৮ বার পঠিত

শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নুর কামাল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।শুক্রবার (৯ জানুয়ারি) মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ২৬ নম্বর নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান, ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন’র ( এপিবিএন ) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি ) মোহাম্মদ কাউছার সিকদার।নিহত নুর কামাল (২৫) একই ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে। তিনি একজন চিহ্নিত সন্ত্রাসী এবং নিজের নামের বাহিনী গড়ে তুলে রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায় নানা অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছিল।স্থানীয়দের বরাতে এডিআইজি কাউছার সিকদার বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে নুর কামাল ও খালেক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার মধ্যরাতে দুইপক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ বাধে। এতে গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে নুর কামাল আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পস্থ ক্লিনিকে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাতে সংঘর্ষের খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানান তিনি।
কাউছার সিকদার জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। তবে প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের বিরোধে ঘটনার তথ্য পাওয়া গেলেও তদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

















