ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
"একুশে পরিষদ নওগাঁ"-র আয়োজন
উচ্চাঙ্গ সংগীতের আসর-২০২৫ অনুষ্ঠিত

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ
- সর্বশেষ পরিমার্জন: ১১:১৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / ১৬৩ বার পঠিত

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ: প্রয়াত সুরসাধক নূরুল ইসলাম খান দুলালের স্মরণে নওগাঁয় অনুষ্ঠিত হলো উচ্চাঙ্গ সংগীতের চতুর্থ আসর-২০২৫। শুক্রবার (৯ জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯ টা পর্যন্ত নওগাঁ জেলা শহরের শতবর্ষী ঐতিহ্যবাহী প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এই সংগীতানুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সংগীতপ্রেমী শ্রোতাদের উপস্থিতিতে মিলনায়তনটি সেদিন রূপ নেয় এক অনুপম রাগ-রসের সাধনভূমিতে। স্মৃতি, শ্রদ্ধা ও সুরের সম্মিলনে সৃষ্টি হয় এক অনির্বচনীয় আবেশ—যেখানে প্রয়াত সুরসাধকের স্মৃতি যেন সুরের মালায় গাঁথা হয়ে জীবন্ত হয়ে ওঠে। একুশে পরিষদ নওগাঁ’র সভাপতি অ্যাডভোকেট ডি. এম. আব্দুল বারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ মোফাখখার হোসেন খান পথিক। তিনি সংগীতচর্চার ধারাবাহিকতা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। প্রয়াত নূরুল ইসলাম খান দুলালের জীবন ও সংগীতসাধনা নিয়ে সংক্ষিপ্ত অথচ হৃদয়স্পর্শী বক্তব্য দেন শেখ আব্দুল মতিন। অনুষ্ঠানের সূচনায় সুরনন্দন সঙ্গীত বিদ্যালয়ের শিশু শিল্পীবৃন্দ সমবেত কণ্ঠে ভূপালী রাগ পরিবেশন করে নিষ্পাপ কণ্ঠে সুরের প্রদীপ প্রজ্বালন করে। এরপর খেয়াল ও ভজনে গভীর আবেশ ছড়ান উচ্চাঙ্গসংগীত শিল্পী বিপুল কুমার। সরোদের মধুর ঝংকারে শ্রোতামনে অনুরণন তোলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক ড. জিল্লুর রহমান টিটন। খেয়াল ও ঠুমরীর সূক্ষ্ম অলংকারে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক ও প্রখ্যাত উচ্চাঙ্গসংগীত শিল্পী ড. অসিত রায়। বাঁশির সুরে খেয়াল ও ধুন পরিবেশন করে সন্ধ্যাকে আরও বর্ণিল করে তোলেন উচ্চাঙ্গসংগীত শিল্পী শরৎ কুমার পাল।
তবলায় সংবেদনশীল ও নিখুঁত সংগত করে শিল্পীদের সুরযাত্রাকে পূর্ণতা দেন রণজিৎ কুমার পাল, অশোক মুখার্জি, রাজশাহী বেতার শিল্পী মো. জালাল উদ্দীন এবং রাজশাহী বেতার শিল্পী যতন কুমার পাল। একুশে পরিষদ নওগাঁ’র আয়োজনে এবং রবীন্দ্র-নজরুল সাংস্কৃতিক পরিষদ, নওগাঁ’র সহযোগিতায় আয়োজিত এই উচ্চাঙ্গ সংগীতের আসরটি শ্রোতাদের মনে রেখে যায় এক অনাবিল প্রশান্তি ও গভীর শ্রদ্ধার অনুরণন। রাত ৯ টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন একুশে পরিষদ নওগাঁ’র সাধারণ সম্পাদক এম এম রাসেল।

















