ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
বিজিবির অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ

শিবগঞ্জ, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৪:২৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / ৫৭ বার পঠিত

শিবগঞ্জ, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনি ধি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক চারটি অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। শনিবার (১০ জানুয়ারি) সকালে এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৫টা থেকে ৯টা পর্যন্ত ৫৩ বিজিবির বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় মনাকষা বিওপির আওতাধীন মনোহরপুর গ্রাম থেকে ৬টি এবং ফকিরপাড়া গ্রাম থেকে ৪টি গরু উদ্ধার করা হয়। এছাড়া মাসুদপুর বিওপির অধীনে চৌধুরী স্মরণী গ্রাম থেকে ৪টি ও ওয়াহেদপুর বিওপির আওতাধীন তেররশিয়া গ্রাম থেকে ২টি গরু জব্দ করা হয়।
জব্দকৃত ১৬টি গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ২৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, “সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। বিশেষ করে শীত মৌসুমে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

















