ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ 

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / ১৩৮ বার পঠিত

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকার ভুল বুঝতে পেরে এবং অজান্তে পদ পাওয়া হয়েছিল এমন দাবি করে কুড়িগ্রামের চিলমারীতে দলের দুই নেতা তাদের পদ থেকে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের নটারকান্দি বাজারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারীরা হলেন, চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফুলমিয়া এবং একই ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য মোসলেম উদ্দিন ফকির।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি সদস্য ফুলমিয়া বলেন, তিনি ২০০১ সাল থেকে অদ্যাবধি ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্রায় তিন বছর আগে এলাকার উন্নয়নের স্বার্থে এবং স্থানীয় জনগণের চাপে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তবে তিনি কখনোই দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন না। বর্তমান প্রেক্ষাপটে নিজের ভুল উপলব্ধি করে তিনি আওয়ামী লীগের সকল পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন এবং ভবিষ্যতে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করছেন।

অপরদিকে মোসলেম উদ্দিন ফকির বলেন, তার অজান্তেই তাকে আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তিনি কখনোই দলের কোনো কার্যক্রমে জড়িত ছিলেন না। তাই আজ থেকে তিনি ওই পদ থেকে অব্যাহতি নিচ্ছেন বলে ঘোষণা দেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ 

সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬