ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

চরাঞ্চলের ভোটকেন্দ্র পুলিশ সুপারের পরিদর্শন

ইসলামপুর প্রতিনিধি (জামালপুর)
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৪০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / ৮৮ বার পঠিত

ইসলামপুর প্রতিনিধি (জামালপুর): জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের চরাঞ্চলের ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জামালপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক। সোমবার (১২ জানুয়ারি) বেলগাছা ইউনিয়নের চরাঞ্চলের ভোট কেন্দ্র পরিদর্শন
পরিদর্শনকালে তিনি দুর্গম ও অতিগুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত এসব ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকল প্রকার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ (পিপিএম), ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ ইমরুল হাসান, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মন্নিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে সকলের সক্রিয় অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

চরাঞ্চলের ভোটকেন্দ্র পুলিশ সুপারের পরিদর্শন

সর্বশেষ পরিমার্জন: ০৭:৪০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬