ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

সহকারী শিক্ষক আসমত মাস্টার এর বিদায় সংবর্ধনা

মোঃ আল-আমিন
  • সর্বশেষ পরিমার্জন: ১১:১৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / ৯২ বার পঠিত

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মোঃ আল-আমিন: গাজীপুরের শ্রীপুর উপজেলার ১৪৫ নং জাহাঙ্গীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে দীর্ঘ ৩৩ বছর কর্মরত সহকারী শিক্ষক মোঃ আসমত আলী মাস্টার অবসর জনিত বিদায় উপলক্ষে এক হৃদয় ছোঁয়া বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত রবিবার (১১ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর অত্র বিদ্যালয় মাঠে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঝালপাজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম (তপন) মাস্টার এর সভাপতিত্বে ও অত্র বিদ্যালয় প্রাক্তন ছাত্র রমজান আহম্মেদ (নিরব) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকির হোসেন (খোকা) যুগ্ম আহ্বায়ক কাওরাইদ ইউনিয়ন বিএনপি।
এসময় আরও উপস্থিত ছিলেন, হাজী আঃ রশিদ সরকার সাবেক সভাপতি অত্র বিদ্যালয়, মিলন মিয়া সাবেক সভাপতি অত্র বিদ্যালয়, মিয়াজ উদ্দিন সাবেক সভাপতি অত্র বিদ্যালয়, আশরাফুল আলম (আসাদ) সাবেক সভাপতি অত্র বিদ্যালয়, নূরুল ইসলাম (জয়) সাবেক সভাপতি অত্র বিদ্যালয়, সামাদ মেম্বার, সাত্তার ফকির বিশিষ্ট ব্যবসায়ী, রিপন মাস্টার, শাজাহান মাস্টার, রিয়াজ উদ্দিন হাবিলদার, আঃ র‌উফ, মকবুল হোসেন প্রধান শিক্ষক অত্র বিদ্যালয়, সহ সহকারী শিক্ষক ও শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিদায় মুহূর্তে আসমত আলী মাস্টার বলেন, আজকের এই দিনটি আমার জন্য একই সাথে আনন্দের এবং চরম বেদনার। আনন্দ এই কারণে যে, আমি এই দীর্ঘ পথচলায় আপনাদের মতো চমৎকার কিছু মানুষ এবং অগণিত মেধাবী শিক্ষার্থী পেয়েছি। আর বেদনা এই কারণে যে, আজ আমাকে এই প্রিয় প্রতিষ্ঠান ছেড়ে চলে যেতে হচ্ছে।
প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার হৃদয়ে গেঁথে থাকবে। আমরা শুধু সহকর্মী ছিলাম না, ছিলাম একটি পরিবারের মতো। পেশাগত জীবনের নানা চড়াই-উতরাইয়ে আপনারা যেভাবে আমার পাশে থেকেছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আপনাদের আন্তরিকতা ও সহযোগিতা আমার কাজকে আনন্দময় করে তুলেছিল।
আমার প্রিয় ছাত্র-ছাত্রীরা, তোমরাই ছিলে আমার প্রতিদিনের কর্মপ্রেরণা। শিক্ষক হিসেবে আমি তোমাদের কতটা শেখাতে পেরেছি জানি না, কিন্তু তোমাদের সান্নিধ্যে এসে আমি প্রতিদিন নতুন কিছু শিখেছি। জীবন একটি দীর্ঘ পথচলা। আজ আমি বিদায় নিচ্ছি মানে এই নয় যে আমাদের সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। মনে রাখবে, সততা, নিষ্ঠা আর কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। তোমরা যেখানেই যাও না কেন, মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করবে-এটাই আমার শেষ চাওয়া।
যাওয়ার আগে জেনে বা না জেনে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, তবে দয়া করে আমাকে ক্ষমা করে দিও। এই প্রতিষ্ঠানটির প্রতি আমার ভালোবাসা আজীবন অটুট থাকবে। আমি যেখানেই থাকি না কেন, তোমাদের সাফল্যের খবর শুনলে আমি সবচেয়ে বেশি খুশি হবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।
এসময় বক্তারা বলেন, তিনি দীর্ঘদিন এই বিদ্যালয়ে কর্মরত ছিলেন এবং তিনি সবসময় নিষ্ঠা ও দায়িত্বের মধ্যে পাঠদান করতেন,উনার হাতে গড়া অনেক ছাত্র ও ছাত্রী আজকে অনেক বড় বড় অবস্থানে রয়েছে। আমরা হয়তো উনার মতো এমন উদার মনের মানুষ আর পাবো না। আসমত মাস্টার এর দীর্ঘ কর্মজীবনের প্রশংসা করেন, আন্তরিকতা ও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসার কথা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে প্রাক্তন ছাত্র ও বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ বিরাজ করে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সহকারী শিক্ষক আসমত মাস্টার এর বিদায় সংবর্ধনা

সর্বশেষ পরিমার্জন: ১১:১৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬