ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে সাংবাদিক মুহাম্মদ আবুল কাশেম

শ.ম.গফুর,কক্সবাজার
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ৪৯ বার পঠিত

শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ পরিবারে সহায়তার হাত প্রসারিত করলেন সাংবাদিক মুহাম্মদ আবুল কাশেম। ১৩ জানুয়ারী (মঙ্গলবার) সকাল ১১টায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সাংবাদিক কাশেমের পক্ষে ঢেউটিন বিতরণ করা হয়। ১নং হোয়াইক্যং মডেল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক মুহাম্মদ আবুল কাশেমের পক্ষে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন তুলে দেন তাঁরই বন্ধু জসিম উদ্দিন টিপু
ও আব্দুর রাজ্জাক। এসময় খারাংখালী এঞ্জেলস কেয়ার একাডেমির প্রধান শিক্ষক নুরুল আমিন, ছাত্র অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক ইউনুস মাহমুদ মামুন,সমাজসেবী হাজী নুরুল ইসলাম, প্রবাসী হোসাইন আহমদ, হাফেজ ইমাম হোসাইনসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
গত ১২ জানুয়ারী (সোমবার) দুপুরে আগুনে পুড়ে খারাংখালী পূর্ব মহেশখালীয়াপাড়া এলাকার বদি আলম ও নুরুল আলমের বাড়ী ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আগুনে সবকিছু পুড়ে ছাঁই হয়ে যায়। বাড়ীর লোকজন এক পোশাকে বের হতে পারলেও আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ধ্বংস স্তুপে পরিণত হয়।তাদের মাথা গোজাঁর মত সামর্থ্য নেই।

















