ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
বাসের সাথে সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত

শ.ম.গফুর,কক্সবাজার
- সর্বশেষ পরিমার্জন: ০৫:০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / ৭৩ বার পঠিত

শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে বাপ্পি মল্লিক (৪০) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল থেকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।নিহত বাপ্পি মল্লিক চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মল্লিক পাড়ার বাসিন্দা। তিনি স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে সহকারি টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় বাসিন্দা আশিষ মল্লিক বলেন, মঙ্গলবার মল্লিক পাড়ায় একটি ধর্মীয় অনুষ্টান ছিলো। ওই অনুষ্টানের সাধারণ সম্পাদক ছিলো বাপ্পি মল্লিক। বুধবার দুুপুরে হারবাং থেকে বাড়ির জন্য সদায় করতে মোটরসাইকেলযোগে চকরিয়া পৌরশহরে যাচ্ছিলেন। তার মোটরসাইকেল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামনগর এলাকায় পৌছালে কক্সবাজারমুখি যাত্রীবাহি হানিফ পরিবহণের একটি বাস টমটম গাড়িকে ওভারটেক করতে যায়। এসময় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবক বাপ্পি মল্লিক গুরুতর আহত হন। তিনি আরও জানান, স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার কোন উন্নতি না হলে বৃহস্পতিবার সকালে তাকে ঢাকায় নেয়ার পথে এম্বুলেন্সে মারা যান।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুল আমিন বলেন, ঘাতক বাস জব্দ করা হয়েছে। চালক আর হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, নিহত বাপ্পি মল্লিকের লাশ এখনও থানায় পৌছেনি। লাশ থানায় আসলে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

















